তৃণমূলকে ভোট দেওয়ার অপরাধ, নাবালিকার সামনেই অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর বিজেপি নেতার!

পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের বাঙালপাড়ায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। শুক্রবার সকালে ভোট চাইতে গিয়ে ওই এলাকার এক গৃহবধূ ও তাঁর নাবালিকা কন্যাকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি নেতা প্রহ্লাদ শাহের বিরুদ্ধে। প্রতিবাদ করতে এলে গৃহবধূর স্বামীর ওপরও আক্রমণ চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনার জেরে পুলিশ অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে।
অন্যদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাল্টা অভিযোগের ভিত্তিতে পুলিশ স্থানীয় এক তৃণমূল নেতাকেও গ্রেপ্তার করেছে। অভিযোগকারিণীর দাবি, তৃণমূলকে সমর্থন করার কথা জানানোয় বিজেপি নেতা তাঁদের মারধর করেন। তবে বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছে এবং প্রচার কর্মসূচিতে তৃণমূল কর্মীদের বাধার অভিযোগ তুলেছে। এই দ্বিমুখী সংঘর্ষের জেরে বর্তমানে এলাকায় পুলিশি টহল চলছে এবং পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে।
