দুর্গাপূজার মুখেই শান্তিপুর ও কৃষ্ণনগর রুটের নিত্যযাত্রীদের জন্য বড় সুখবর নিয়ে এল ভারতীয় রেল – এবেলা

দুর্গাপূজার মুখেই শান্তিপুর ও কৃষ্ণনগর রুটের নিত্যযাত্রীদের জন্য বড় সুখবর নিয়ে এল ভারতীয় রেল – এবেলা

এবেলা ডেস্কঃ

উৎসবের মরসুমে যাত্রী ভোগান্তি কমাতে শান্তিপুর ও কৃষ্ণনগর রুটে বিশেষ ইএমইউ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে শিয়ালদহ ডিভিশন। রেল সূত্রে জানা গেছে, আগামী ১৩ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষামূলকভাবে এই ট্রেনগুলি দিগনগর হয়ে চলাচল করবে। সূচি অনুযায়ী, শান্তিপুর থেকে বিশেষ ট্রেনটি সকাল ৯টা ৩৪ মিনিটে ছেড়ে দিগনগর হয়ে ১০টা ১১ মিনিটে কৃষ্ণনগর পৌঁছাবে। অন্যদিকে, কৃষ্ণনগর থেকে সকাল ১০টা ২০ মিনিটে ছেড়ে ট্রেনটি ১০টা ৫৭ মিনিটে শান্তিপুরে পৌঁছাবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, রেলের এই উদ্যোগে শান্তিপুর, দিগনগর ও কৃষ্ণনগর অঞ্চলের বহু সাধারণ যাত্রী উপকৃত হবেন।

এই বিশেষ ট্রেন চালু করার পাশাপাশি আরও দুটি ইএমইউ লোকালের সময়সূচিতেও সাময়িক পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুসারে, ৩১৫৮৬ কৃষ্ণনগর-শান্তিপুর লোকালটি সকাল ৯টা ২৫ মিনিটের পরিবর্তে এখন ছেড়ে যাবে সকাল ৮টা ৪৭ মিনিটে। এছাড়া, ৩১৭৮৪ শান্তিপুর-রানাঘাট লোকালটি সকাল ১০টা ৪৬ মিনিটের বদলে বেলা ১১টায় শান্তিপুর থেকে রানাঘাটের উদ্দেশ্যে রওনা দেবে। শারদোৎসবের ঠিক আগেই ট্রেন চলাচলে এই বড় পরিবর্তনের ফলে স্থানীয় সাধারণ মানুষের যাতায়াত অনেক বেশি সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *