নারীর ‘না’ মানেই কি অপরাধ, প্রশ্ন তুলল ‘পূজা মেরি জান’ – এবেলা

নারীর ‘না’ মানেই কি অপরাধ, প্রশ্ন তুলল ‘পূজা মেরি জান’ – এবেলা

এবেলা ডেস্কঃ

‘পিংক’ চলচ্চিত্রের সেই পরিচিত বার্তা “নারীর না মানে না-ই”—এই একই বার্তা পুনরুজ্জীবিত করে মুক্তি পেল নবজ্যোৎ গুলাতি ও বিপাশা অরবিন্দ পরিচালিত চলচ্চিত্র ‘পূজা মেরি জান’। গল্পে নাট্যদলের সহ-অভিনেতা অঙ্কিতের প্রেম নিবেদন প্রত্যাখ্যান করে পূজা। এর পর অঙ্কিত আত্মহত্যা করলে বিষাক্ত পুরুষতান্ত্রিক মানসিকতার বলি হয়ে উল্টো হত্যায় প্ররোচনার দায়ে অভিযুক্ত হতে হয় পূজাকে। আদালতে আইনজীবী সানা এবং যতীনের নাটকীয় যুক্তি-তর্কের মাধ্যমে উন্মোচিত হতে থাকে প্রেম ও বন্ধুত্বের মধ্যকার সূক্ষ্ম পার্থক্য, যা শেষ পর্যন্ত পূজাকে নির্দোষ প্রমাণ করে।

ম্রুণাল ঠাকুর, হুমা কুরেশি এবং বিজয় রাজের শক্তিশালী পারফরম্যান্স ছবিটিকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে। জিষ্ণু ভট্টাচার্যের নজরকাড়া সিনেমাটোগ্রাফি এবং বিশাল মিশ্রর আবহসংগীত ঘটনার টানটান উত্তেজনাকে দর্শকের কাছে আরও প্রাণবন্ত করে তুলেছে। শেষ পর্যন্ত চলচ্চিত্রটি সমাজকে এক গভীর প্রশ্নের মুখে দাঁড় করায়—পুরুষতান্ত্রিক এই সমাজব্যবস্থায় অকারণে নারীকে দোষারোপ করার প্রবণতা কি আদৌ কমবে? সার্বিক ইতিবাচক পরিবর্তনের জন্য যে আমাদের দৃষ্টিভঙ্গি ও ভাবনার পরিবর্তন একান্ত প্রয়োজন, সেই সত্যকেই নতুন করে মনে করিয়ে দেয় এই সিনেমা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *