পুজোর আগে চরম ভোগান্তি! হাওড়া ডিভিশনে বাতিল একগুচ্ছ এক্সপ্রেস ও লোকাল ট্রেন

পুজোর আগে চরম ভোগান্তি! হাওড়া ডিভিশনে বাতিল একগুচ্ছ এক্সপ্রেস ও লোকাল ট্রেন

পুজোর ঠিক আগে পূর্ব রেলের যাত্রীদের জন্য বড় ধাক্কা। সিগন্যাল রক্ষণাবেক্ষণ এবং লেভেল ক্রসিং গেট সংক্রান্ত জরুরি কাজের জন্য আগামী ৪ অক্টোবর হাওড়া ডিভিশনে ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হতে চলেছে। রেল সূত্রে জানানো হয়েছে, ব্যান্ডেল ও আদি সপ্তগ্রাম স্টেশন সংলগ্ন ১২ নম্বর লেভেল ক্রসিং গেটে কাজের কারণে ওই দিন নির্দিষ্ট সময় ট্রাফিক ব্লক রাখা হবে। এর ফলে একাধিক গুরুত্বপূর্ণ এক্সপ্রেস, মেমু এবং লোকাল ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ অক্টোবর ছাড়ার কথা থাকা ১৩০৩১ হাওড়া-জয়নগর এক্সপ্রেস এবং ৫ অক্টোবর ১৩০৩২ জয়নগর-হাওড়া এক্সপ্রেস বাতিল থাকবে। এছাড়া শিয়ালদহ-গোড্ডা মেমু এবং বর্ধমান, পাণ্ডুয়া, মেমারি, হাওড়া ও শিয়ালদহ রুটের একাধিক ইএমইউ লোকাল ট্রেনও বাতিল করা হয়েছে। পাশাপাশি, ৪ অক্টোবর ১৩০২৮ আজিমগঞ্জ-হাওড়া কবিগুরু এক্সপ্রেসের ছাড়ার সময় ৯০ মিনিট পিছিয়ে সকাল ৯টা ৪০ মিনিট করা হয়েছে। পুজোর কেনাকাটা ও ভ্রমণের মরশুমে এই সিদ্ধান্তে সাধারণ যাত্রীদের যাতায়াতে ব্যাপক ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *