পুজোর মরশুমে ৬০০০ কোটির বাম্পার বিনিয়োগ, হলদিয়ায় ইতিহাস গড়তে চলেছেন মুখ্যমন্ত্রী! – এবেলা

পুজোর মরশুমে ৬০০০ কোটির বাম্পার বিনিয়োগ, হলদিয়ায় ইতিহাস গড়তে চলেছেন মুখ্যমন্ত্রী! – এবেলা

এবেলা ডেস্কঃ

দেবীপক্ষের আবহে পশ্চিমবঙ্গের শিল্পচিত্রে এক বিরাট সাফল্যের মুকুট যুক্ত হতে চলেছে। বুধবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় ছয় হাজার কোটি টাকা বিনিয়োগে একটি অত্যাধুনিক ফেনল ও অ্যাসিটোন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের সহযোগী সংস্থা অ্যাডপার্মা প্রাইভেট লিমিটেডের উদ্যোগে গড়ে ওঠা এই নতুন কারখানা রাজ্যের শিল্পায়নকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে। বিশ্বজুড়ে জ্বালানি ও তেলের সংকটের এই সময়ে দেশের আত্মনির্ভরতার পথে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন শিল্পমহল ও বিশেষজ্ঞরা।

এই প্রকল্পের মাধ্যমে হলদিয়ায় ফেনল ও অ্যাসিটোন উৎপাদন ক্ষমতা আরও বহুগুণ বৃদ্ধি পাবে। নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অনুযায়ী এখানে ৩৪৫ কেটিপিএ ফেনল এবং ২১৫ কেটিপিএ অ্যাসিটোন উৎপাদিত হবে, যা ফার্মাসিউটিক্যালস, অটোমোবাইল, ইলেকট্রনিক্স ও পেেন্টিংয়ের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সরবরাহ করা হবে। এক ছাদের নিচে উৎপাদন থেকে প্যাকেজিং ও বণ্টনের সুব্যবস্থা থাকায় এই ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং প্ল্যাটফর্মটি পূর্ব ভারতের বৃহত্তম রাসায়নিক হাব হিসেবে আত্মপ্রকাশ করেছে। এর ফলে ভিন রাজ্যের বা বিদেশের ওপর নির্ভরশীলতা যেমন কমবে, তেমনই হলদিয়াকে কেন্দ্র করে অসংখ্য অনুসারী শিল্প গড়ে ওঠার মাধ্যমে নতুন কর্মসংস্থানের দিশা দেখবে বাংলা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *