প্রচারে গিয়ে বিপাকে তাপস রায়, থানায় চাঞ্চল্যকর অভিযোগ!

প্রচারে গিয়ে বিপাকে তাপস রায়, থানায় চাঞ্চল্যকর অভিযোগ!

মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনী প্রচার চলাকালীন বিজেপি প্রার্থী তাপস রায়ের বিরুদ্ধে দুটি পৃথক আবাসনের পক্ষ থেকে ফুলবাগান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, পূর্বানুমতি ছাড়া এবং আবাসনের বিধিনিষেধ অমান্য করে দলবল নিয়ে ভেতরে ঢুকে প্রচার চালিয়েছেন এই প্রার্থী। ৩১ নম্বর ওয়ার্ডের একটি আবাসনের কর্তৃপক্ষের অভিযোগ, নিরাপত্তাকর্মীদের বাধা উপেক্ষা করে জোরপূর্বক প্রবেশ করার পাশাপাশি কর্তব্যরত কর্মীদের সঙ্গে ওই প্রার্থী অশালীন আচরণ ও তাদের শাসিয়েছেন। এছাড়া অপর একটি আবাসনের প্রতিনিধিকে ফোনে অশালীন ভাষায় আক্রমণ করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন তাপস রায়। তিনি দাবি করেছেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা ভয় পেয়েই তাঁর বিরুদ্ধে মিথ্যাচার করছে এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে এমন অভিযোগ তাঁর বিরুদ্ধে আগে কখনও ওঠেনি। এদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে এই হাইভোল্টেজ লড়াইয়ের মাঝে এমন আইনি জটিলতা ও নিরাপত্তারক্ষীদের হেনস্থার অভিযোগ জনমানসে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *