বিশ্ব বাজারে নতুন উত্তেজনা, ভারতে কি আবার বাড়বে এলপিজি সিলিন্ডারের দাম – এবেলা
July 13, 2026
এবেলা ডেস্কঃ
আমেরিকার হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের একাধিক দেশে মিসাইল ও ড্রোন হামলা চালানোয় নতুন করে সংঘাত শুরু হয়েছে। এর জেরে ইরান হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা করলেও আমেরিকা তা অস্বীকার করেছে। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে এই রুট দিয়ে জাহাজ চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশ্বের প্রায় ৭০ শতাংশ তেল ও জ্বালানি এই পথেই পরিবাহিত হয়। ফলে ভারতের বাজারে এলপিজি এবং জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হওয়া এবং দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
যদিও বিকল্প দেশ থেকে ক্রুড তেল আমদানির কারণে ভারতের তৈল শোধনাগারগুলিতে সরবরাহ আপাতত স্বাভাবিক রয়েছে। রাশিয়া, সৌদি আরব ও ভেনেজুয়েলা থেকে ভারত বিপুল পরিমাণ তেল সংগ্রহ করছে। তবে এলপিজি ও এলএনজি সরবরাহের বিকল্প রুট কম থাকায় মধ্যপ্রাচ্যের এই সংকটে ভারতের গ্যাসের ভাঁড়ারে টান পড়ার প্রবল আশঙ্কা রয়েছে।
