মা কালীকে কি ভুলে গেলেন হিন্দুত্বের রক্ষকরা? সংসদে মোদীকে তীব্র আক্রমণ কানিমোঝির!

মা কালীকে কি ভুলে গেলেন হিন্দুত্বের রক্ষকরা? সংসদে মোদীকে তীব্র আক্রমণ কানিমোঝির!

সংসদে ডিলিমিটেশন বিলের বিরোধিতায় ডিএমকে সাংসদদের কালো পোশাক পরে আসার ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা মন্তব্যের কড়া জবাব দিলেন ডিএমকে সাংসদ কানিমোঝি। বৃহস্পতিবার বিলের প্রতিবাদে কালো পোশাকে সংসদ অধিবেশনে যোগ দেওয়া ডিএমকে সাংসদদের উদ্দেশে প্রধানমন্ত্রী মন্তব্য করেছিলেন যে, তারা সরকারের শুভ কাজে ‘কালা টিকা’ পরিয়ে দিয়েছেন।

শুক্রবার লোকসভায় কালো শাড়ি পরে উপস্থিত হয়ে কানিমোঝি দাবি করেন, তাদের এই পোশাক মা কালীর প্রতীক। প্রধানমন্ত্রী ও বিজেপি শিবিরের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, যারা নিজেদের হিন্দুত্বের রক্ষক বলে দাবি করেন, তারা কীভাবে মা কালীকে ভুলে গেলেন? কানিমোঝির ভাষ্যমতে, মা কালী নিজে কালো পোশাক পরিধান করেন এবং তিনি মানুষের অহঙ্কার ও অজ্ঞানতার বিনাশ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *