মাত্র ২৫৫০ টাকায় কামাখ্যা দর্শন! অম্বুবাচীর মুখে ভক্তদের জন্য ধামাকা প্যাকেজ আনল IRCTC – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: সামনেই অম্বুবাচী। সনাতন ধর্মে এই বিশেষ তিন দিন দেবী কামাখ্যার ঋতুকাল হিসেবে মানা হয়। এই সময়ে কামাখ্যা মন্দিরের গর্ভগৃহের দরজা বন্ধ থাকলেও, তন্ত্র সাধনা, সিদ্ধিলাভ এবং দেবীর আশীর্বাদ পেতে দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত ও সাধু-সন্তরা ভিড় জমান গুয়াহাটির নীলাচল পাহাড়ে। ভক্তদের এই আবেগকে মাথায় রেখেই এবার অম্বুবাচীর মুখে অত্যন্ত সস্তায় কামাখ্যা দর্শনের বিশেষ ট্যুর প্যাকেজ নিয়ে এল ভারতীয় রেলের পর্যটন শাখা IRCTC। মাত্র ২৫৫০ টাকা খরচ করলেই ঘুরে আসা যাবে এই বিখ্যাত শক্তিপীঠ থেকে।
১ রাত ও ২ দিনের এই বিশেষ সফরের যাত্রা শুরু হবে আসামের রাজধানী গুয়াহাটি থেকে।
২৫৫০ টাকার প্যাকেজে কী কী সুবিধা থাকছে?
IRCTC-র এই পকেট-ফ্রেন্ডলি প্যাকেজে ভক্তদের জন্য থাকছে একাধিক সুযোগ-সুবিধা:
- গুয়াহাটিতে ১ রাত হোটেলে থাকার ব্যবস্থা।
- সকালের জলখাবার (Breakfast) এবং রাতের খাবার (Dinner)।
- স্থানীয় দর্শনীয় স্থান ঘোরার জন্য গাড়ির ব্যবস্থা।
- ট্রাভেল ইনস্যুরেন্স, টোল ট্যাক্স, পার্কিং চার্জ ও জিএসটি (GST)।
- প্রতিদিন মাথাপিছু ১ লিটার পানীয় জল।
২ দিনের ট্যুর শিডিউল:
- প্রথম দিন: গুয়াহাটি বিমানবন্দর বা রেল স্টেশন থেকে যাত্রীদের রিসিভ করে হোটেলে নিয়ে যাওয়া হবে। সময় থাকলে সন্ধ্যায় বিখ্যাত শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র ঘোরানো হবে এবং রাতে গুয়াহাটিতেই থাকতে হবে।
- দ্বিতীয় দিন: সকালে জলখাবার খেয়ে হোটেল থেকে চেক-আউট করার পর সরাসরি নিয়ে যাওয়া হবে মা কামাখ্যা মন্দিরে। দেবী দর্শনের পর ভক্তরা ব্রহ্মপুত্র নদের মাঝে অবস্থিত উমানন্দ মন্দিরও ঘোরার সুযোগ পাবেন। এরপর সন্ধ্যায় যাত্রীদের বিমানবন্দর বা রেল স্টেশনে পৌঁছে দিয়ে সফর শেষ হবে।
কোন খরচ প্যাকেজে অন্তর্ভুক্ত নয়?
মনে রাখবেন, এই প্যাকেজে আপনার বাড়ি থেকে গুয়াহাটি যাওয়া-আসার বিমান বা ট্রেনের টিকিট অন্তর্ভুক্ত নেই। এছাড়া দুপুরের খাবার, ব্যক্তিগত খরচ, বোটিং বা ফেরি সার্ভিস, ক্যামেরা ফি এবং মন্দিরের VIP দর্শনের টিকিট যাত্রীদের নিজেদের খরচেই করতে হবে। কেউ VIP দর্শন করতে চাইলে সফরের অন্তত ১৫ দিন আগে অনলাইনে টিকিট বুক করার পরামর্শ দেওয়া হয়েছে।
ভাড়ার হিসাব ও বুকিং:
জনপ্রতি ২৫৫০ টাকার এই বিশেষ ছাড়টি তখনই মিলবে, যদি ৪ জনের একটি দল (Group) একসঙ্গে বুকিং করে। অন্য ক্ষেত্রে ভাড়ার তালিকা কিছুটা আলাদা:
- ১ জন একা গেলে (Single Occupancy): ১০,৬৫০ টাকা।
- ২ জন একসঙ্গে গেলে (Double Occupancy): জন প্রতি ৫,৫৮০ টাকা।
- ৩ জন একসঙ্গে গেলে (Triple Occupancy): জন প্রতি ৪,৩৭০ টাকা।
যারা এই পবিত্র অম্বুবাচীর সময়ে মা কামাখ্যার দর্শন পেতে চান, তাঁরা আর দেরি না করে সরাসরি IRCTC Tourism-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই প্যাকেজটি বুক করতে পারেন।
