শুধু ঘরে ফেরা নয়, কাজও কি এবার ঘরের কাছেই? বারুইপুরে কী বললেন মন্ত্রী দিলীপ? – এবেলা

শুধু ঘরে ফেরা নয়, কাজও কি এবার ঘরের কাছেই? বারুইপুরে কী বললেন মন্ত্রী দিলীপ? – এবেলা

এবেলা ডেস্কঃ

দক্ষিণ ২৪ পরগনায় ক্ষুদ্র শিল্পের বিকাশ ঘটিয়ে স্থানীয় স্তরে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। বারুইপুরের রবীন্দ্রভবনে অনুষ্ঠিত ‘উদ্যামিতা সম্মেলন-২০২৬’-এ ভাষণ দেওয়ার সময় তিনি স্থানীয় সম্ভাবনা ও সম্পদকে কাজে লাগিয়ে স্বনির্ভরতা বাড়ানোর উপর বিশেষ জোর দেন। ফল, ফুল ও মাছ চাষিদের নিয়ে আয়োজিত এই সম্মেলনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহায়তায় জেলার ক্ষুদ্র উদ্যোক্তা এবং চাষিরা একত্রিত হয়েছিলেন। মূল লক্ষ্য ছিল পরিযায়ী শ্রমিক সমস্যা মেটানো এবং স্থানীয় উৎপাদনকে সরাসরি বড় বাজারের সাথে যুক্ত করা।

পঞ্চায়েত মন্ত্রী জানান, কাজের খোঁজে প্রান্তিক অঞ্চলের মানুষকে যাতে অন্য রাজ্যে পাড়ি দিতে না হয়, সেই ব্যবস্থা জেলাতেই গড়ে তুলতে হবে। বারুইপুরের বিখ্যাত পেয়ারা, কৃষি ও মৎস্যভিত্তিক পণ্য প্রসেসিং, সঠিক প্যাকেজিং এবং ব্যান্ডিংয়ের মাধ্যমে বিক্রি বাড়ালে বিপুল রোজগারের পথ খুলবে। ‘স্বাবলম্বী ভারত অভিযান’-এর উদ্যোগে আয়োজিত এই সভায় স্পষ্ট জানানো হয়, তরুণ প্রজন্মকে চাকরির পেছনে না ছুটিয়ে সফল কর্মদাতা হিসেবে তৈরি করাই আসল উদ্দেশ্য। দীপক শর্মা এবং সূর্যনারায়ণ জলগ্রাহীর মতো বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে স্থানীয় অর্থনীতিকে এক নতুন শক্তিতে উন্নীত করার অঙ্গীকার গ্রহণ করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *