সব ব্যাপারেই হ্যাঁ বলছেন? ‘ইজি পার্টনার’ হয়ে নিজের বিপদ ডাকছেন না তো!

বর্তমান ডেটিং দুনিয়ায় ঝগড়াকে এড়িয়ে সঙ্গীর সব প্রস্তাবে সম্মতি জানিয়ে ‘ইজি পার্টনার’ বা ‘চিল পার্টনার’ হয়ে ওঠার প্রবণতা বাড়ছে। নিজের পছন্দ-অপছন্দ বা নিজস্ব মতামতকে বিসর্জন দিয়ে সঙ্গীর ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার এই চর্চাকে আপাতদৃষ্টিতে ইতিবাচক মনে হলেও, বিশেষজ্ঞরা একে ভবিষ্যতের সম্পর্কের জন্য বড় বিপদ সংকেত হিসেবে দেখছেন।
সবসময় এই নমনীয়তা বজায় রাখা ব্যক্তিগত আত্মসম্মান ও পরিচয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। নিজের আবেগ বা চাহিদা দিনের পর দিন চেপে রাখার ফলে সম্পর্ক আর দ্বিপাক্ষিক থাকে না, বরং তা একতরফা হয়ে পড়ে। এতে সম্পর্কের সমতা ও সম্মানের ভারসাম্য দ্রুত নষ্ট হয়। এছাড়া, মনে জমে থাকা দীর্ঘদিনের অসন্তোষ ও ক্ষোভ একসময় মানসিক দূরত্বের কারণ হয়ে দাঁড়ায়, যা সুস্থ যোগাযোগের পথ বন্ধ করে দেয় এবং সঙ্গীকে নিজের প্রকৃত অনুভূতি জানানোর সুযোগ থেকে বঞ্চিত করে।
