স্কুল পোশাকের আড়ালে পাচারচক্র! ৬ নাবালিকাকে চা বাগান থেকে উদ্ধার, গ্রেপ্তার তরুণী – এবেলা

স্কুল পোশাকের আড়ালে পাচারচক্র! ৬ নাবালিকাকে চা বাগান থেকে উদ্ধার, গ্রেপ্তার তরুণী – এবেলা

এবেলা ডেস্কঃ

স্কুলের পোশাক পরে শহরের বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় ঘুরে কিশোরীদের সঙ্গে সখ্যতা গড়ে তুলতেন ২১ বছরের এক তরুণী। বন্ধুত্ব গাঢ় হলে পুজোর নিমন্ত্রণের অছিলায় ডেকে তাদের নিয়ে যাওয়া হতো মেটেলি ব্লকের একটি চা বাগানে। পুলিশ সূত্রে জানা গেছে, মাল ব্লকের ৬ জন নাবালিকাকে এভাবেই ফাঁদে ফেলে চা বাগানে আটকে রেখে পাচারের ছক কষেছিল অভিযুক্ত তরুণী।

শুক্রবার রাতে মেয়েদের কোনো খোঁজ না পেয়ে অভিভাবকরা একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় মাল থানায় অভিযোগ জানান। তদন্তে নেমে পুলিশ দ্রুত খবর পায় চা বাগানে কিশোরীদের আটকে রাখার বিষয়ে। সেখানে অভিযান চালিয়ে ৬ নাবালিকাকে সশরীরে উদ্ধার করা হয় এবং তরুণীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক অনুমান, ওই তরুণী নারী পাচারচক্রের সঙ্গে যুক্ত এবং তার কাজ ছিল কিশোরীদের ফুসলিয়ে ফাঁদে ফেলা। ঘটনার নেপথ্যে আর কারা রয়েছে, তা জানতে পুলিশ ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *