হঠাৎ অসুস্থ মীরা ভট্টাচার্য: উডল্যান্ডসে গঠিত মেডিক্যাল বোর্ড, শারীরিক অবস্থা স্থিতিশীল – এবেলা

হঠাৎ অসুস্থ মীরা ভট্টাচার্য: উডল্যান্ডসে গঠিত মেডিক্যাল বোর্ড, শারীরিক অবস্থা স্থিতিশীল – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার রাতে তীব্র পেটের যন্ত্রণা শুরু হওয়ায় ৭৬ বছর বয়সি মীরাদেবীকে শহরের উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, বিগত প্রায় দু’সপ্তাহ ধরেই তিনি মাঝে মাঝেই পেটের সমস্যা ও ব্যথায় ভুগছিলেন।

শনিবার সকালে তাঁর একাধিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। তাঁর চিকিৎসার জন্য একটি উচ্চপর্যায়ের মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে, যার মধ্যে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সরোজ মণ্ডল, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডঃ শাশ্বত চট্টোপাধ্যায় এবং এন্ডোক্রিনোলজিস্ট ডঃ সেমন্তী চক্রবর্তী।

হাসপাতাল কর্তৃপক্ষের সাম্প্রতিক মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে চিকিৎসকদের একটি দল সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখায় তাঁকে এখনই চিকিৎসকদের অধীনেই থাকতে হবে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *