হরমুজ প্রণালী কি ইরানের কুক্ষিগত? তেহরানের দাবি উড়িয়ে কড়া বার্তা আমেরিকার! – এবেলা

হরমুজ প্রণালী কি ইরানের কুক্ষিগত? তেহরানের দাবি উড়িয়ে কড়া বার্তা আমেরিকার! – এবেলা

এবেলা ডেস্কঃ

হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণাধীন নয় এবং এই গুরুত্বপূর্ণ জলপথটি আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত বলে স্পষ্ট জানিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। তেহরানের সাম্প্রতিক নিষেধাজ্ঞার হুমকি ও জলপথটি বন্ধ করার ঘোষণাকে ফুৎকারে উড়িয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে রবিবার এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, জ্বালানি পরিবহণের এই আন্তর্জাতিক পথটি সকলের জন্য খোলা। ইরানের যেকোনো অযাচিত আগ্রাসন বা হুমকির মুখেও নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে মার্কিন বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

মার্কিন প্রশাসনের দাবি, গত সাত দিনে ১৪০টিরও বেশি জাহাজ নির্বিঘ্নে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। উল্লেখ্য, সম্প্রতি এই প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে ইরানের হামলার ঘটনায় উত্তেজনা তুঙ্গে উঠেছে। ওই ঘটনায় ১১ জন ভারতীয় নাবিকের মধ্যে ১০ জনকে উদ্ধার করা সম্ভব হলেও একজনের খোঁজ এখনও মেলেনি। এই হামলার কড়া নিন্দা জানিয়েছে নয়াদিল্লি এবং পালটা পদক্ষেপ হিসেবে মার্কিন বাহিনী ইরানের ১৪০টিরও বেশি অবস্থানে হামলা চালিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *