হাওড়ায় ১২ বছর ভোট নেই! ‘সব পুরসভায় দ্রুত নির্বাচন’, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর – এবেলা

হাওড়ায় ১২ বছর ভোট নেই! ‘সব পুরসভায় দ্রুত নির্বাচন’, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: শুধু কলকাতা নয়, ব্যতিক্রমী কিছু ক্ষেত্র ছাড়া রাজ্যের যে যে পুরসভায় দীর্ঘদিন ধরে প্রশাসক বসানো রয়েছে, সেখানে দ্রুত গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত বোর্ড গঠন করা হবে। এক বড় প্রশাসনিক বার্তায় এমনটাই স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

হাওড়া পুরসভার প্রসঙ্গ টেনে ক্ষোভপ্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “হাওড়ার মতো গুরুত্বপূর্ণ পুরসভায় গত ১২ বছর ধরে কোনও ভোট হয় না। ভাবুন, সেখানকার সাধারণ মানুষকে নাগরিক পরিষেবা পেতে কী চরম যন্ত্রণা ভোগ করতে হচ্ছে!” রাজ্যের এই পরিস্থিতি বদলাতে তিনি সাফ জানান, যেখানে যেখানে প্রশাসক রয়েছে, সেই সব পুরসভাতেই নতুন করে ভোট করানো হবে।

তবে ভোট প্রক্রিয়ায় নামার আগে একটি বড়সড় বদলের কথাও জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছেন যে, ভোট গ্রহণের আগে কলকাতা কর্পোরেশনসহ রাজ্যের সমস্ত পুরসভাতেই ওয়ার্ডের সীমানা তথা আসন পুনর্বিন্যাস (De-limitation) করা হবে। আসন পুনর্বিন্যাসের কাজ শেষ হলেই রাজ্যজুড়ে পুরভোটের দামামা বেজে উঠবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *