হুটার বাজিয়ে নামছে দুর্যোগ! কলকাতা সহ ১১ জেলায় ঝেঁপে বৃষ্টির চরম সতর্কতা – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা, ২৫ আগস্ট: সকালের ভ্যাপসা গরম ও চড়া রোদের পর অবশেষে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী দু’-তিন ঘণ্টার মধ্যে রাজধানী শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের মোট ১১টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, দুই বর্ধমান, হুগলি এবং দুই ২৪ পরগনার কিছু অংশে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বর্তমানে দক্ষিণবঙ্গ ছেড়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ড ও ওড়িশার দিকে সরে যাচ্ছে।এর ফলে দক্ষিণবঙ্গে নতুন করে কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা নেই।তবে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে আকস্মিক এই ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের এই হঠাৎ সতর্কবার্তায় শহরবাসীকে সাবধানে থাকতে এবং চলাচলের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।
