১০ লাখ না দিলে পচা ডিম মারার হুমকি! শমীকের পা জড়িয়ে কাঁদলেন তৃণমূল নেতা – এবেলা

১০ লাখ না দিলে পচা ডিম মারার হুমকি! শমীকের পা জড়িয়ে কাঁদলেন তৃণমূল নেতা – এবেলা

এবেলা ডেস্কঃ

হুগলিতে বিজেপির জেলা কার্যালয়ে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের পা জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন বাঁশবেড়িয়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কেশব দাস। তাঁর অভিযোগ, দেবজিৎ মুখোপাধ্যায় নামে এক বিজেপি কর্মী তাঁর কাছে ১০ লক্ষ টাকা তোলা চেয়েছেন। টাকা না দিলে কোমরে দড়ি বেঁধে ঘোরানো এবং গায়ে পচা ডিম ছোঁড়ার হুমকি দেওয়া হচ্ছে। শমীক ভট্টাচার্য কোর কমিটির বৈঠক শেষে বেরনোর সময় আকস্মিকভাবেই এই ঘটনা ঘটে।

নিরাপত্তারক্ষীরা তড়িঘড়ি ওই তৃণমূল নেতাকে সরিয়ে দেন। অন্যদিকে, অভিযুক্ত দেবজিৎ স্থানীয় বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত। দলের কর্মীর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় বিধায়ক জানিয়েছেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে নির্দিষ্ট কর্মীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তবে অভিযোগটি মিথ্যা বা উদ্দেশ্যপ্রণোদিত হলে কড়া হাতে তার মোকাবিলা করা হবে। পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বিজেপি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *