২৫ বিরোধী সাংসদ ভাঙাল বিজেপি, উচ্চকক্ষে কোন বড় চাল চালছে গেরুয়া শিবির? – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যসভায় সংবিধান সংশোধনী বিল সহজে পাস করানোর লক্ষ্যে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে মরিয়া বিজেপি। এই উদ্দেশ্যেই গত কয়েক বছরে তৃণমূল, আপ এবং ওয়াইএসআর কংগ্রেসের মতো বিরোধী শিবির থেকে অন্তত ২৫ জন রাজ্যসভা সাংসদকে নিজেদের দলে টেনেছে গেরুয়া শিবির। এ ক্ষেত্রে দুটি মডেল ব্যবহার করা হচ্ছে, যেখানে সাংসদরা সরাসরি সদলবলে যোগ দিচ্ছেন অথবা ইস্তফা দিয়ে পুনরায় বিজেপির টিকিটে জিতে আসছেন।
বর্তমানে ২৪৫ আসনের উচ্চকক্ষে ম্যাজিক ফিগার ১৬৪-র বিপরীতে এনডিএর আসন সংখ্যা ১৫২। তৃণমূলের সুখেন্দুশেখর রায় কিংবা আপের রাঘব চাড্ডাদের মতো হেভিওয়েটদের দলে ভেড়ানোর পেছনে কাজ করছে এই সুদূরপ্রসারী সংসদীয় কৌশল। রাজ্য স্তরে অসন্তোষ থাকলেও, জাতীয় স্বার্থে সংবিধান সংশোধনী আইনগুলি নির্বিঘ্নে পাস করাতেই এমন নজিরবিহীন পদক্ষেপ নিচ্ছে শীর্ষ বিজেপি নেতৃত্ব।
