‘আমি সুস্থ, বিক্ষোভে যেতে দিন!’ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জরুরি আর্জি সোনমের – এবেলা

‘আমি সুস্থ, বিক্ষোভে যেতে দিন!’ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জরুরি আর্জি সোনমের – এবেলা

এবেলা ডেস্কঃ

দিল্লির সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই এবার বিক্ষোভে যোগ দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। ‘ককরোচ জনতা পার্টি’-র চলমান আন্দোলনে অংশ নিতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সাময়িক ছুটির আর্জি জানিয়েছেন তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষকে লেখা একটি চিঠিতে সোনম দাবি করেছেন যে তিনি এখন সম্পূর্ণ সুস্থ। চিঠিতে তিনি লিখেছেন, “আমি আজ সুস্থ। আমার শারীরিক অবস্থার সব দিকই এখন পুরোপুরি স্থিতিশীল। তাই অন্তত সাময়িক সময়ের জন্য আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হোক, যাতে আমি গিয়ে বিক্ষোভে যোগ দিতে পারি।”

টানা অনশনের পর হাসপাতালে ভর্তি হলেও, সোনমের এই মানসিক জোর এবং লড়াইয়ের ময়দানে ফেরার আর্জি ফের একবার আন্দোলনকারীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *