‘খাদান ২’ নিয়ে বড় চমক! দীর্ঘ বিরতির পর ফিরছেন দেব-কোয়েল? – এবেলা

‘খাদান ২’ নিয়ে বড় চমক! দীর্ঘ বিরতির পর ফিরছেন দেব-কোয়েল? – এবেলা

এবেলা ডেস্কঃ

টলিউডে জোর গুঞ্জন, ২০২৭ সালে ফিরতে চলেছে সুপারহিট দেব-কোয়েল জুটি! ২০২৪ সালের ব্লকবাস্টার ‘খাদান’-এর ব্যাপক সাফল্যের পর এবার ‘খাদান ২’ নির্মাণের প্রস্তুতি চলছে। সুরিন্দর ফিল্মস ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায় সিক্যুয়েলটি পরিচালনার দায়িত্বে থাকতে পারেন সুজিত রিনো দত্ত। বর্তমানে চিত্রনাট্যের কাজ চলছে জোরকদমে। গল্পের ওপর নির্ভর করেই চূড়ান্ত হবে আগের পর্বের নায়িকা ইধিকা পাল এই সিক্যুয়েলে থাকছেন কি না।

প্রবল ব্যস্ততা সত্ত্বেও নিজের অন্যতম প্রিয় এই ছবির শুটিং চলতি বছরেই শুরু করতে পারেন দেব। ছবিটি ২০২৭ সালের ইদ, দুর্গাপূজা বা বড়দিনে মুক্তি পেতে পারে। আগের ছবিটি বড়দিনে মুক্তি পেয়ে বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল। তাই সিক্যুয়েলের ক্ষেত্রেও ২০২৭ সালের বড়দিনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দর্শক এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *