খাদ্য সঙ্কটের কিনারায় বিশ্ব! জয়শঙ্করের পর চরম সতর্কবার্তা অর্থমন্ত্রী নির্মলার, ভারতের প্রস্তুতি কী? – এবেলা

খাদ্য সঙ্কটের কিনারায় বিশ্ব! জয়শঙ্করের পর চরম সতর্কবার্তা অর্থমন্ত্রী নির্মলার, ভারতের প্রস্তুতি কী? – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনা এবং কৌশলগত সামুদ্রিক পথে বিঘ্নের জেরে বিশ্বজুড়ে গভীর খাদ্য সঙ্কটের আশঙ্কা তৈরি হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পর এবার একই আশঙ্কার কথা শোনালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মিউনিখে এক নিরাপত্তা সম্মেলনে তিনি সতর্ক করে জানান, হরমুজ প্রণালী ও বাব আল-মানদেবের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটে অস্থিরতা গোটা বিশ্বের খাদ্য নিরাপত্তাকে তীব্র ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। যুদ্ধ, আবহাওয়ার প্রতিকূলতা এবং সার সরবরাহের সীমাবদ্ধতা এই সঙ্কটকে আরও ঘনীভূত করছে বলে তিনি মত প্রকাশ করেন।

এই বৈশ্বিক সঙ্কটের মোকাবিলায় ভারত ইতিমধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান অর্থমন্ত্রী। সার আমদানিকারক শিপিং লাইনগুলোর ক্রমবর্ধমান বিমা প্রিমিয়াম সামলাতে একটি জরুরি তহবিল গঠন করা হয়েছে। পাশাপাশি, আমদানি নির্ভরতা কমাতে দেশীয়ভাবে ইউরিয়া ও ফসফেট উৎপাদন বৃদ্ধির ওপর বিশেষ জোর দিচ্ছে নয়াদিল্লি। তবে এই পরিস্থিতি সামাল দিতে কিছুটা সময় প্রয়োজন বলে তিনি স্বীকার করেন। অন্যদিকে, ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়েও সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনার কথা তুলে ধরেন অর্থমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *