টুলুর ডায়েরি রহস্যে বিস্ফোরক মোড়, বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশের হানা! – এবেলা

টুলুর ডায়েরি রহস্যে বিস্ফোরক মোড়, বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশের হানা! – এবেলা

এবেলা ডেস্কঃ

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের অবৈধ সাম্রাজ্য ও ডায়েরি কাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার বীরভূমে চাঞ্চল্যকর ঘটনা ঘটল। শুক্রবার রাতে সিউড়ি সদর মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে হেড ক্লার্ক পদে কর্মরত প্রবীর দাসের বাড়িতে হানা দিল বীরভূম জেলা পুলিশের একটি বিশেষ দল। রাত পৌনে দশটা নাগাদ আচমকাই তাঁর বাড়িতে পুলিশ পৌঁছে তল্লাশি শুরু করে। টুলু মণ্ডলের সঙ্গে তাঁর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই অভিযান বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি টুলু মণ্ডলের এক ম্যানেজারের কাছ থেকে একটি ডায়েরি উদ্ধার হয়, যেখানে বেশকয়েকজন সরকারি আধিকারিকের নাম পাওয়া যায়। সেই সূত্র ধরেই এই তল্লাশি কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রবীরের সহকর্মী শ্যামাদাস চট্টোপাধ্যায় জানান, অফিস ছুটির পর তাঁকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে পুলিশি নিরাপত্তায় তাঁর বাড়ি নিয়ে এসে তল্লাশি চালানো হয়। যদিও এই বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *