তৃণমূলের মাফিয়ারাজ খতম হবেই, গর্জে উঠলেন যোগী আদিত্যনাথ!

তৃণমূলের মাফিয়ারাজ খতম হবেই, গর্জে উঠলেন যোগী আদিত্যনাথ!

বারাবনিতে বিজেপি প্রার্থী অভিজিৎ রায়ের সমর্থনে আয়োজিত নির্বাচনী সভায় যোগ দিতে আজ বাংলায় এসেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই সভা থেকে তিনি অভিযোগ করেন যে, রাজ্যে গত ১৫ বছর ধরে ‘মাফিয়া রাজ’ ও ‘কাটমানি’ শাসন চলছে।

রাজ্যের বর্তমান পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে যোগী আদিত্যনাথ বলেন, বর্তমানে বাংলায় ভয় ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেসের বালি, মাটি ও মাফিয়া রাজ নির্মূল করবে বিজেপি। একইসঙ্গে, রাজ্যের সব সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে বিজেপিকে জয়ী করে ‘ডবল ইঞ্জিন’ সরকার গঠনের জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *