‘তোমার ইমেজ নষ্ট করে দেব!’ হঠাৎ কেন বচ্চনবধূ ঐশ্বর্যকে চরম ‘হুঁশিয়ারি’ দিয়েছিলেন প্রখ্যাত বলি পরিচালক? – এবেলা

‘তোমার ইমেজ নষ্ট করে দেব!’ হঠাৎ কেন বচ্চনবধূ ঐশ্বর্যকে চরম ‘হুঁশিয়ারি’ দিয়েছিলেন প্রখ্যাত বলি পরিচালক? – এবেলা

এবেলা ডেস্কঃ

বলিউড থেকে দক্ষিণী সিনেমা—নিজের রূপ ও অভিনয় দক্ষতায় দীর্ঘ সময় রাজত্ব করেছেন ঐশ্বর্য রাই বচ্চন। তবে কেরিয়ারের অন্যতম সেরা সময়েই এক প্রখ্যাত পরিচালকের মুখ থেকে শুনেছিলেন ইমেজ নষ্ট করার হুঁশিয়ারি। প্রায় ২৭ বছর আগে, অর্থাৎ ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ছবি ‘তাল’-এর শুটিংয়ের আগে এমন অভিজ্ঞতার সম্মুখীন হন তিনি। সম্প্রতি ছবির ২৭ বছর পূর্তিতে সেই স্মৃতি শেয়ার করে পরিচালক সুভাষ ঘাই জানান, গ্ল্যামারাস নায়িকার তকমা ভেঙে ঐশ্বর্যকে সম্পূর্ণ ভিন্ন এক সাদামাটা চরিত্রে পর্দায় হাজির করতেই মূলত তিনি এই বার্তা দিয়েছিলেন।

সুভাষ ঘাই জানান, ছবির ‘মানসী’ চরিত্রের জন্য ছোট শহরের এক সরল, আবেগী ও মেকআপহীন তরুণী প্রয়োজন ছিল। তাই প্রস্তাব দেওয়ার সময় তিনি ঐশ্বর্যকে স্পষ্ট জানান, প্রথম এক ঘণ্টা তাঁকে বিন্দুমাত্র মেকআপ ছাড়া ক্যামেরার সামনে আসতে হবে এবং আগের গ্ল্যামারাস ভাবমূর্তি সম্পূর্ণ বদলে ফেলতে হবে। পরিচালকের সেই শর্তে বিন্দুমাত্র আপত্তি না জানিয়ে রাজি হয়ে যান নীল নয়না সুন্দরী। চরিত্রের প্রয়োজনে নেওয়া পরিচালকের সেই সাহসী সিদ্ধান্তই পরবর্তীতে বক্স অফিসে ইতিহাস তৈরি করেছিল। উল্লেখ্য, সম্প্রতি সুভাষ ঘাই ইঙ্গিত দিয়েছেন ‘তাল ২’-এর কাজও প্রায় শেষের পথে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *