দিল্লিতে বড় খেলা? শুভেন্দুর বৈঠকে আজই কি জোড়াফুলের নতুন মুখ? – এবেলা

দিল্লিতে বড় খেলা? শুভেন্দুর বৈঠকে আজই কি জোড়াফুলের নতুন মুখ? – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়াদিল্লি ও কলকাতা: তৃণমূলের বিদ্রোহী সাংসদদের নিয়ে বঙ্গ রাজনীতিতে জল্পনা তুঙ্গে। এনসিপিআইয়ে (NCPI) যোগ দেওয়া ২০ জন বিদ্রোহী সাংসদের ভবিষ্যৎ নিয়ে লোকসভার স্পিকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়ায় তাঁরা প্রবল অনিশ্চয়তায় ভুগছেন। দিল্লির রাজনৈতিক অলিন্দে গুঞ্জন, বিদ্রোহী সাংসদদের মধ্যে তিন জন সংখ্যালঘু এমপি ফের কালীঘাট অর্থাৎ মূল তৃণমূল শিবিরে ফিরে যেতে পারেন।

এই আবহে আজ, মঙ্গলবার দিল্লিতে বঙ্গভবনে ২০ জন বিদ্রোহী সাংসদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদবও উপস্থিত থাকতে পারেন। বৈঠকে কালীঘাট শিবির থেকে নতুন কোনও সাংসদ যোগ দেবেন কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

  • কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য: কাকলি ইঙ্গিত দিয়ে জানান, বৈঠকে ২০ জন সাংসদ তো থাকবেনই, পাশাপাশি আরও দু-তিন জন সাংসদ তাঁদের সাথে যোগাযোগ রাখছেন। কারও ওপর কোনও চাপ নেই, সবাই স্বেচ্ছায় দল ছাড়ছেন।
  • ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি: কালীঘাট শিবিরের একাধিক সাংসদের সঙ্গে তাঁদের কথা হয়েছে এবং মঙ্গলবার বৈঠকে বিদ্রোহী সাংসদের সংখ্যা ২০ ছাড়িয়ে যেতে পারে।
  • কালীঘাট শিবিরের পাল্টা প্রতিক্রিয়া: মুখপাত্র কুণাল ঘোষের দাবি, বিজেপি পুলিশ-প্রশাসনকে ব্যবহার করে ভয় দেখাচ্ছে। চাপ সরে গেলেই অধিকাংশ সাংসদ ফিরে আসবেন। অন্যদিকে, তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা কটাক্ষ করে বলেন, বিদ্রোহী সাংসদরা না পারছ্নে এগোতে, না পারছ্নে পিছাতে; পুরোপুরি ‘ত্রিশঙ্কু’ অবস্থায় ঝুলে রয়েছেন।

সব মিলিয়ে আজ শুভেন্দু অধিকারীর সঙ্গে বিদ্রোহী সাংসদদের এই বৈঠক ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *