দিল্লি পুলিশ আগে ব্যাট করুক! ‘আরশোলা’দের বিক্ষোভ ঘিরে পাক ক্রিকেটারের বিস্ফোরক মন্তব্য – এবেলা

দিল্লি পুলিশ আগে ব্যাট করুক! ‘আরশোলা’দের বিক্ষোভ ঘিরে পাক ক্রিকেটারের বিস্ফোরক মন্তব্য – এবেলা

এবেলা ডেস্কঃ

মুখ্য নির্বাচন কমিশনারের ইস্তফার দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ বা ‘আরশোলা’দের যন্তর মন্তরের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে নয়াদিল্লি। ভোটচুরির অভিযোগ তুলে এই বিক্ষোভের ডাক দেওয়া হলেও প্রশাসন থেকে এর কোনও অনুমতি দেওয়া হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে মধ্য দিল্লির বহু এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে। শহরজুড়ে প্রায় ছাব্বিশ হাজার পুলিশ ও আধাসেনা মোতায়েন করা হয়েছে, পাশাপাশি ট্রেন চলাচলও সীমিত করা হয়েছে। এই পরিস্থিতিতে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি কটাক্ষপূর্ণ পোস্ট করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার দানিশ কানেরিয়া।

এক্স হ্যান্ডলে করা ওই পোস্টে কানেরিয়া লিখেছেন, আশা করব দিল্লি পুলিশ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেবে। যদিও সরাসরি কোনও রাজনৈতিক দলের নাম তিনি নেননি, তবে নেটিজেনদের মতে, আন্দোলনের আগেই পুলিশের কঠোর দমনপীড়নের পক্ষে এই মন্তব্য করেছেন তিনি। উল্লেখ্য, অতীতেও ভারতের বিভিন্ন ইস্যুতে সোচ্চার হয়েছেন এই পাক ক্রিকেটার। বর্তমানে রাজধানীতে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এবং পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিধিনিষেধ লঙ্ঘন করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সহিংসতা এড়াতে এবং জনজীবন স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *