নেতাজিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য! অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ সম্মান কেড়ে নিল রাজ্য সরকার! – এবেলা

নেতাজিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য! অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ সম্মান কেড়ে নিল রাজ্য সরকার! – এবেলা

এবেলা ডেস্কঃ

জাতীয় বীর নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত ও অবমাননাকর মন্তব্য করার জেরে রাজ্যসভার বিতর্কিত বিজেপি সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ সম্মান কেড়ে নিয়েছে রাজ্য সরকার। স্বাধীনতা দিবসের ঠিক প্রাক্কালে তাঁর এই ধরনের মন্তব্যে রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। অনন্ত মহারাজ নিজের পক্ষে সাফাই গেয়ে দাবি করেছেন, নেতাজি একা দেশ স্বাধীন করেছেন, এমন কোনো নির্ভরযোগ্য ঐতিহাসিক দলিল বা প্রমাণ নেই। একটি প্রাচীন বইয়ের তথ্য উদ্ধৃত করে তিনি জানান, তিনি নিজে থেকে কোনো মনগড়া কথা বলেননি এবং তাঁর বক্তব্যের পেছনে লিখিত রেকর্ড রয়েছে।

এই ঘটনার পরই রাজ্য প্রশাসন অত্যন্ত কঠোর ও আপসহীন পদক্ষেপ গ্রহণ করেছে। নেতাজিকে নিয়ে কোনো ধরনের আসাম্মানজনক মন্তব্য বা সমাজমাধ্যমে প্ররোচনামূলক পোস্ট বরদাশত করা হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে। দলমত নির্বিশেষে এই ধরনের অপরাধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে, অনন্ত মহারাজের এই বেফাঁস মন্তব্যের জেরে রাজ্যজুড়ে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে এবং বিভিন্ন মহলে ক্ষোভের আগুন দাউদাউ করে জ্বলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *