বিধায়কদের দাপটে কোণঠাসা সংগঠন! পুলিশের ‘অসহযোগিতায়’ বঙ্গ বিজেপিতে তুমুল ক্ষোভ – এবেলা

বিধায়কদের দাপটে কোণঠাসা সংগঠন! পুলিশের ‘অসহযোগিতায়’ বঙ্গ বিজেপিতে তুমুল ক্ষোভ – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্য প্রশাসনের সঙ্গে বঙ্গ বিজেপির সাংগঠনিক নেতৃত্বের সংঘাত এবার চরমে পৌঁছেছে। অভিযোগ উঠেছে, স্থানীয় থানা-পুলিশের ওপর দলের সাংগঠনিক নেতাদের নিয়ন্ত্রণ ক্রমেই আলগা হচ্ছে। এর পরিবর্তে পুলিশ প্রশাসন শুধুমাত্র পদ্ম প্রতীকে জয়ী বিধায়ক বা পরাজিত প্রার্থীদের নির্দেশ মেনে চলছে। বিজেপির ৪৩টি সাংগঠনিক জেলার অধিকাংশ স্থানেই জেলা সভাপতি বা পদাধিকারীদের কথা স্থানীয় থানার ওসি-আইসিরা কানে তুলছেন না। অতি সম্প্রতি কোলাঘাটে বিএমএস নেতৃত্ব দুষ্কৃতী হামলার মুখে পড়ার পর থেকে পুলিশের ভূমিকা নিয়ে আরএসএস ও দলের অভ্যন্তরীণ ক্ষোভ আরও তীব্র রূপ নিয়েছে।

সাংগঠনিক নেতাদের দাবি, কোনো স্থানীয় সমস্যা বা দলীয় কর্মসূচির অনুমতির জন্য থানায় যোগাযোগ করলে পুলিশ উল্টে বিধায়কের সম্মতি চাইছে। এর ফলে তৃণমূল স্তরের নেতা-নেত্রীরা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ছেন। বিজেপির একাংশের আশঙ্কা, দ্রুত পুলিশি পরিচালনায় এই বিধায়কমুখী নীতি পরিবর্তন করা না হলে দলের মূল সংগঠন মারাত্মক দুর্বল হয়ে পড়বে। অন্যদিকে, জেলা নেতৃত্বের পাঠানো এই অসহযোগিতার অভিযোগ ঘিরে এখন দলের শীর্ষ মহলেও ব্যাপক জল্পনা ও চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *