উত্তরাখণ্ডে পুনারাবৃত্তি সিল্কিয়ারা ট্র্যাজেডির: টানেলে ভয়াবহ ধস, জল-কাদার তোড়ে প্রাণ হারালেন অন্তত ৭ শ্রমিক! – এবেলা

এবেলা ডেস্কঃ
২০২৩ সালের ১২ নভেম্বরের উত্তরকাশী সুড়ঙ্গ বিপর্যয়ের স্মৃতি ফিরিয়ে উত্তরাখণ্ডে ঘটল আবারও এক ভয়াবহ দুর্ঘটনা। চামোলি জেলার মায়াপুর এলাকায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় আকস্মিক ধস নামে। প্রবল জল ও কাদার তোড়ে সুড়ঙ্গের মুখ মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায়। ঘটনার সময় সেখানে প্রায় ২২ জন শ্রমিক কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার রাত থেকেই স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (SDRF) এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (NDRF) যৌথভাবে জল ও কাদা সরিয়ে উদ্ধারকাজ শুরু করে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, সুড়ঙ্গ থেকে মোট ২১ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে, যার মধ্যে ৭ জনের মৃত্যু ঘটেছে। বাকি ১৪ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি দ্রুত উদ্ধারকাজের নির্দেশ দেন এবং শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের সাথে দেখা করার ঘোষণা দিয়েছেন।
