নেতারাই সবচেয়ে বেশি পর্ন দেখেন! সংসদে বিস্ফোরক দাবি পাপ্পু যাদবের

নেতারাই সবচেয়ে বেশি পর্ন দেখেন! সংসদে বিস্ফোরক দাবি পাপ্পু যাদবের

নারী সংরক্ষণ বিল ও লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ বিল-২০২৬ নিয়ে আলোচনার সময় ভারতের সংসদ ভবনে বিহারের পূর্ণিয়ার সংসদ সদস্য পাপ্পু যাদবের মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। লোকসভায় দাঁড়িয়ে তিনি দাবি করেন, গুগলে পর্নোগ্রাফি বা আপত্তিকর বিষয়বস্তু খোঁজার তালিকায় রাজনৈতিক নেতারাই শীর্ষে রয়েছেন। তাঁর এই বিস্ফোরক মন্তব্যের জেরে সংসদের ভেতর তুমুল হট্টগোল ও ‘শেম শেম’ স্লোগান ওঠে।

পাপ্পু যাদব তাঁর বক্তব্যে দাবি করেন, প্রায় ৭৫৫ জন সংসদ সদস্যের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে এবং ১৫৫ জনের বিরুদ্ধে ইতিমধ্যে চার্জশিট দাখিল করা হয়েছে। তিনি অভিযোগ করেন, যৌন অপরাধের তালিকায় রাজনীতিবিদরাই প্রথম সারিতে রয়েছেন। পাশাপাশি, নারী সংরক্ষণ বিলের বর্তমান রূপের বিরোধিতা করে তিনি ওবিসি, ইবিসি, দলিত, আদিবাসী এবং সংখ্যালঘু নারীদের জন্য এই বিলে আলাদা কোটার দাবি জানান। তাঁর মতে, বিশেষ কোটা ছাড়া বিলটি পাস হলে সমাজে বৈষম্য বৃদ্ধি পাবে। এছাড়া তিনি সিনেমা, মিডিয়া ও ফ্যাশন জগতে প্রায় ৮০ শতাংশ নারীর যৌন হেনস্থার শিকার হওয়ার পরিসংখ্যানও তুলে ধরেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *