পরকীয়ার জেরে মর্মান্তিক পরিণতি! ২৪ ঘণ্টার ব্যবধানে আত্মঘাতী প্রেমিক-প্রেমিকা – এবেলা

পরকীয়ার জেরে মর্মান্তিক পরিণতি! ২৪ ঘণ্টার ব্যবধানে আত্মঘাতী প্রেমিক-প্রেমিকা – এবেলা

এবেলা ডেস্কঃ

হুগলির কোন্নগরে বিবাহবহির্ভূত সম্পর্ক ও তীব্র পারিবারিক অশান্তির জেরে ৪৮ ঘণ্টার ব্যবধানে ঘটে গেল দুই তরুণ-তরুণীর মর্মান্তিক আত্মহত্যার ঘটনা। মৃতদের নাম সঙ্গীতা সাউ (২৫) এবং সন্দীপ গুপ্ত (২৬)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিবাহিত ও এক সন্তানের জননী সঙ্গীতার সঙ্গে সমাজমাধ্যমের মাধ্যমে পরিচয় হয় টোটো চালক সন্দীপের। সেই সম্পর্ক গাঢ় হওয়ার পর থেকেই দুই পরিবারে চরম অশান্তি শুরু হয়। গত বুধবার রাতে সন্দীপের সঙ্গে বাইরে কাটিয়ে ভোরে বাড়ি ফেরায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

এই মানসিক চাপ সহ্য করতে না পেরে গত বৃহস্পতিবার কোন্নগর রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন সন্দীপ। প্রেমিকের মৃত্যুর খবর পেয়ে মারাত্মকভাবে ভেঙে পড়েন সঙ্গীতাও। এর জেরে গত শনিবার দুপুরে বাপের বাড়ির ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে চরম পথ বেছে নেন তিনি। পরপর দুটি আত্মহত্যার এই মর্মান্তিক ঘটনায় কোন্নগরজুড়ে গভীর শোক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *