পর্তুগালে বোরখা নিষিদ্ধ, এবার ‘গোটা পৃথিবী’ নিয়ে বড় দাবি তসলিমার! – এবেলা

পর্তুগালে বোরখা নিষিদ্ধ, এবার ‘গোটা পৃথিবী’ নিয়ে বড় দাবি তসলিমার! – এবেলা

এবেলা ডেস্কঃ

পর্তুগালের সংসদে সম্প্রতি পাশ হয়েছে বোরখা এবং নিকাব-সহ জনসমক্ষে মুখ ঢেকে রাখার পোশাক নিষিদ্ধকরণ বিল। নতুন এই আইন অনুযায়ী, বিমান, কূটনৈতিক ভবন বা উপাসনালয় ছাড়া প্রকাশ্যে কোনো নারী মুখ ঢাকা পোশাকে চলাফেরা করতে পারবেন না। আইন অমান্য করলে চার হাজার ইউরো বা প্রায় চার লক্ষ টাকা পর্যন্ত জরিমানার সংস্থান রাখা হয়েছে। এছাড়া, কাউকে বোরখা পরতে বাধ্য করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হতে পারে। বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য বর্তমানে প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়েছে।

পর্তুগাল সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে সরব হয়েছেন লেখিকা তসলিমা নাসরিন। সমাজমাধ্যমে তিনি দাবি তুলেছেন, বোরখা বা নিকাব কেবল ধর্মীয় স্বাধীনতার প্রতীক নয়, বরং এটি নারীদের ওপর পুরুষতান্ত্রিক নিয়ন্ত্রণের মাধ্যম। নারীর মুখ বা শরীর কোনো লজ্জার বস্তু হতে পারে না জানিয়ে তিনি বিশ্বজুড়ে এই পোশাক নিষিদ্ধ করার পক্ষে জোরালো মত প্রকাশ করেছেন। তাঁর মতে, নারীকে অদৃশ্য করার এই অপসংস্কৃতি থেকে মুক্তি প্রয়োজন এবং অচিরেই পৃথিবী থেকে বোরখা ও নিকাব বিদায় নেওয়া উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *