প্যান কার্ডের এই সামান্য ভুলেই আটকে যেতে পারে আপনার ট্যাক্স রিফান্ড! – এবেলা

প্যান কার্ডের এই সামান্য ভুলেই আটকে যেতে পারে আপনার ট্যাক্স রিফান্ড! – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৫-২৬ অর্থবর্ষে ব্যক্তিগত করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন আগামী ৩১ জুলাই। তবে প্যান কার্ডে সামান্য ভুল থাকলেই বাতিল হতে পারে আয়কর রিটার্ন এবং আটকে যেতে পারে আপনার ট্যাক্স রিফান্ড! মূলত প্যান কার্ডের নাম, জন্মতারিখ বা বাবার নামের সঙ্গে আধার কার্ড কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের অমিল থাকলে এই বিপত্তি ঘটে। এর ফলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাইকরণ ব্যর্থ হয় এবং রিফান্ডের টাকা আটকে যায়।

আয়কর জমা দেওয়ার আগেই প্যান কার্ডের এই ত্রুটিগুলো সংশোধন করা অত্যন্ত জরুরি। হয়রানি এড়াতে PROTEAN বা UTIITSL পোর্টালে গিয়ে উপযুক্ত প্রমাণপত্রের সাহায্যে প্রয়োজনীয় পরিবর্তন করে নিতে পারেন। এছাড়া নির্বিঘ্নে রিফান্ডের টাকা পেতে আগে থেকেই নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টটি প্রি-ভ্যালিডেট করে রাখা আবশ্যক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *