ফ্যাশনের নামে এ কী অভব্যতা! পবিত্র সুতো কেটে নেটিজেনদের রোষের মুখে অপূর্বা মুখার্জি

ফ্যাশনের নামে এ কী অভব্যতা! পবিত্র সুতো কেটে নেটিজেনদের রোষের মুখে অপূর্বা মুখার্জি

যুক্তরাষ্ট্রের ‘কোচেলা ভ্যালি মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভ্যাল’-এ যোগ দেওয়ার আগে নিজের হাতের পবিত্র ‘মৌলি’ বা রক্ষাকবচ কেটে ফেলে তীব্র বিতর্কের মুখে পড়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অপূর্বা মুখার্জি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘দ্য রেবেল কিড’ নামে পরিচিত এই তরুণী নিজের ভিডিওতে স্বীকার করেছেন যে, ছবির নান্দনিকতা বা ‘এস্থেটিকস’ বজায় রাখার স্বার্থেই তিনি ধর্মীয় এই সুতোটি কেটে ফেলেছেন। ভিডিওতে তাঁকে বিষয়টি নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করতেও দেখা গেছে, যা সনাতন ধর্মাবলম্বীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায়, অপূর্বা কোচেলা ভ্রমণের প্রস্তুতির সময় তাঁর হাত থেকে ধর্মীয় সুতোটি কাটার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বহীনভাবে উপস্থাপন করছেন। তিনি উল্লেখ করেন, তাঁর পুরোহিত এটি না কাটার পরামর্শ দিলেও সুন্দর ছবির খাতিরে তিনি তা উপেক্ষা করেছেন। এই ঘটনার পর নেটিজেনরা ফ্যাশনের নামে ধর্মীয় ঐতিহ্য ও সেন্টিমেন্টকে হেয় করার অভিযোগ তুলে তাঁর কঠোর সমালোচনা করছেন। বর্তমানে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্ক চললেও, এখন পর্যন্ত এই ইনফ্লুয়েন্সার এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ করেননি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *