বুকের বাইরেও লুকিয়ে আছে শরীরের দ্বিতীয় হৃদয়! জানেন কোথায় থাকে আর কীভাবে সক্রিয় রাখবেন?

সকলে জানি মানবদেহের প্রধান পাম্পিং অঙ্গ হৃদয়টি মূলত বুকের বাঁদিকে অবস্থান করে। কিন্তু আপনি কি জানেন, আমাদের শরীরেই লুকিয়ে রয়েছে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ? চিকিৎসা বিজ্ঞান ও বিশেষজ্ঞদের মতে, মানবদেহের পায়ের কাফ মাসল বা মাংসপেশিকে শরীরের ‘দ্বিতীয় হৃদয়’ হিসেবে গণ্য করা হয়। প্রতিদিনের কর্মব্যস্ততায় দীর্ঘক্ষণ একভাবে বসে বা দাঁড়িয়ে কাজ করার ফলে মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে রক্তকে পুনরায় হৃদপিণ্ডে ফিরিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই কাফ মাসল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
যখনই আমরা হাঁটাচলা করি কিংবা পায়ের পাতা সচল রাখি, তখন কাফ মাসল সংকুচিত ও প্রসারিত হয়ে মেকানিক্যাল পাম্পের মতো কাজ করে। এর মাধ্যমে পা থেকে রক্ত সহজে শরীরের ওপরের দিকে এবং হৃদয়ের অভিমুখে ফিরে যেতে সক্ষম হয়। তাই একটানা দীর্ঘক্ষণ না বসে থেকে কিছুক্ষণ পরপর পা নাড়ানো কিংবা সামান্য হাঁটাচলা করা জরুরি, যা আমাদের শরীরের এই দ্বিতীয় হৃদয়কে সক্রিয় রাখে এবং সামগ্রিক রক্ত চলাচল স্বাভাবিক রাখতে দারুণভাবে সাহায্য করে।
