ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ, ৩০ জুন নিচ্ছেন দায়িত্ব – এবেলা
June 14, 2026

এবেলা ডেস্কঃ
নয়াদিল্লি: ভারতের পরবর্তী চিফ অব আর্মি স্টাফ বা সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। দেশের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে সরকারিভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আগামী ৩০ জুন বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর মেয়াদ শেষ হচ্ছে, আর সেদিনই তাঁর স্থলাভিষিক্ত হবেন ধীরাজ শেঠ।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, আগামী ২০export২৮ সালের ৩১ অগাস্ট পর্যন্ত ভারতের সেনাপ্রধানের এই শীর্ষ পদে বহাল থাকবেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। দেশের সামরিক বাহিনীকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তাঁর এই নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
