ভারত-পাক সীমান্তে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র, মারাত্মক বিস্ফোরণে কাপল রাজস্থান – এবেলা

ভারত-পাক সীমান্তে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র, মারাত্মক বিস্ফোরণে কাপল রাজস্থান – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারত-পাকিস্তান সীমান্ত সংলগ্ন রাজস্থানের শ্রী গঙ্গানগরে রেললাইনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে। অনুপগড়-সুরতগড় রুটে ঘটা এই শক্তিশালী ব্লাস্টে রেললাইনের দুটি সিমেন্টের স্তম্ভ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় দু’ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতে যাত্রীবোঝাই অনুপগড়-ভাটিন্ডা এক্সপ্রেস এলাকাটি অতিক্রম করার মাত্র ৪৫ মিনিট পর এই বিস্ফোরণটি ঘটে। প্রায় ২০০ মিটার দূর পর্যন্ত বিকট শব্দ শোনা যায়। সৌভাগ্যবশত ট্রেনটি বেঁচে গেলেও, ধারণা করা হচ্ছে যে এই যাত্রীবাহী ট্রেনটিকে লক্ষ্য করেই নাশকতার পরিকল্পনা করা হয়েছিল।

সীমান্তের কাছে এই ঘটনার পর তৎক্ষণাৎ পুরো এলাকা ঘিরে ফেলা হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। এটিএস, সিআইডি, ডগ স্কোয়াড, বোমা নিষ্ক্রিয়কারী দল ও ফরেনসিক বিশেষজ্ঞরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহের কাজ শুরু করেছেন। সুরক্ষার স্বার্থে এই রুটে সমস্ত ট্রেন চলাচল আপাতত স্থগিত রাখা হয়েছে। শ্রী গঙ্গানগরের পুলিশ সুপার হরিশঙ্করের নির্দেশে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার নেপথ্যে দেশবিরোধী বা সমাজবিরোধী কোনো চক্র যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখে সন্দেহভাজনদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *