মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর প্রথম মুর্শিদাবাদ সফর! আগেই জোড়া বড় দাবি অধীরের – এবেলা

এবেলা ডেস্কঃ
মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার মুর্শিদাবাদ সফরে আসছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার তাঁর এই সফরের প্রাক্কালে বহরমপুরে জোড়া দাবি পেশ করলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর কাছে তাঁর মূল প্রত্যাশা হলো মুর্শিদাবাদে থমকে থাকা রেলের কোচ ফ্যাক্টরি নির্মাণ এবং ভাণ্ডারদহ বিলের সংস্কার। অধীর চৌধুরীর মতে, বর্তমান ডবল ইঞ্জিন সরকারের উদ্যোগে এই প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়িত হলে জেলার অর্থনীতি ও কৃষিতে আমূল পরিবর্তন আসবে।
অন্যদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ দলের কর্মীকে চড় মারায় কড়া সমালোচনা করেন অধীর। তিনি বলেন, ক্ষমতা হারিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মানসিক ভারসাম্য নষ্ট হয়েছে এবং তাঁর ক্ষমা চাওয়া উচিত। এছাড়া তৃণমূলের বিক্ষুব্ধ নেতাদের কটাক্ষ করে তিনি জানান, তদন্তকারী সংস্থাগুলির হাত থেকে নিজেদের দুর্নীতি বাঁচাতেই তাঁরা এখন দল ছাড়ার নাটক করছেন।
