যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ভর্তিতে বেনিয়মের অভিযোগ! নিশানায় জুটা – এবেলা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ভর্তিতে বেনিয়মের অভিযোগ! নিশানায় জুটা – এবেলা

এবেলা ডেস্কঃ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ভর্তি প্রক্রিয়া নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। তাদের দাবি, ওয়েটিং লিস্টের পেছনের নাম কারসাজি করে মেধাতালিকার শীর্ষে তুলে আনার গোপন পরিকল্পনা চলছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য, শিক্ষক নেতা ইমনকল্যাণ লাহিড়ী এবং জুটা সভাপতি পার্থপ্রতীম রায়ের মতো ব্যক্তিত্বদের বিরুদ্ধে আঙুল তুলেছে এবিভিপি। আর্টস ফ্যাকাল্টিতে পিএইচডির মেধাতালিকা কেন প্রকাশিত হয় না, সেই প্রশ্ন তুলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভর্তির গুরুতর অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, সমস্ত অভিযোগ জোরালোভাবে উড়িয়ে দিয়েছে জুটা। সংগঠনের সভাপতি ও অধ্যাপক পার্থপ্রতীম রায় সাফ জানিয়েছেন, এই ধরনের সোশ্যাল মিডিয়ার অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন। সমস্ত নিয়মকানুন মেনেই পিএইচডি ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয় বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি, এবিভিপিকে আইনি লড়াইয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি জানান, প্রমাণ থাকলে আদালতে যাওয়া উচিত। এই জলঘোলা পরিস্থিতির জেরে বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ভর্তি নিয়ে শিক্ষক সংগঠন ও ছাত্র পরিষদের রাজনৈতিক তরজা চরম আকার ধারণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *