রাম মন্দিরের সুরক্ষায় কড়া পদক্ষেপ! মোদীর পরামর্শেই কি ট্রাস্টে বসছেন নতুন সিইও? – এবেলা

রাম মন্দিরের সুরক্ষায় কড়া পদক্ষেপ! মোদীর পরামর্শেই কি ট্রাস্টে বসছেন নতুন সিইও? – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রণামীর অর্থ আত্মসাতের জেরে অযোধ্যার রাম মন্দিরের পরিচালন ব্যবস্থায় বড়সড় রদবদল ঘটতে চলেছে। প্রশাসনিক কাজের জন্য এবার একজন চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) নিয়োগ করছে রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট। ট্রাস্টের চেয়ারম্যান তথা প্রধানমন্ত্রীর প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটারি নৃপেন্দ্র মিশ্র এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ওয়াকিবহাল মহলের মতে, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শেই এই কড়া পদক্ষেপ। যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য ইতিমধ্যে তিন সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।

নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, নতুন এই পরিচালন ব্যবস্থা সম্পূর্ণভাবে সরকারের প্রভাবমুক্ত থাকবে। প্রভাব এড়াতে অবসরপ্রাপ্ত কোনও শীর্ষ আমলা বা পুলিশকর্তাকে সিইও পদে বসানো হতে পারে। পাশাপাশি, প্রণামীর অর্থ ও অলঙ্কার সুরক্ষিত রাখতে তিরুপতির মতো দক্ষিণ ভারতের বড় মন্দিরগুলির অত্যাধুনিক ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’ (এসওপি) গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাস্ট। এর ফলে বুলেটপ্রুফ ঘরে এবং কড়া নিরাপত্তার ঘেরাটোপে অনুদান গণনার কাজ সম্পন্ন হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *