রিসোর্টে নিয়ে গিয়ে চরম নির্যাতন! নাসিক টিসিএসে যৌন হেনস্থার লোমহর্ষক তথ্য ফাঁস

মহারাষ্ট্রের নাশিকে বহুজাতিক আইটি সংস্থা টিসিএস-এর এক নারী কর্মীর যৌন শোষণ ও জোরপূর্বক ধর্মান্তকরণের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী নারীর অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত যুবক অবিবাহিত পরিচয় দিয়ে বিয়ের প্রতিশ্রুতিতে দীর্ঘ চার বছর ধরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক বজায় রাখে। পরে ওই নারী জানতে পারেন যে অভিযুক্ত ব্যক্তি বিবাহিত এবং দুই সন্তানের বাবা। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে, এটি একটি পরিকল্পিত অপরাধচক্র, যারা বন্ধুত্ব ও বিশ্বাসের সুযোগ নিয়ে নারীদের রিসোর্টে নিয়ে গিয়ে ব্ল্যাকমেইল করত এবং ধর্মান্তরিত হওয়ার জন্য চাপ প্রয়োগ করত।
এই ঘটনায় সংশ্লিষ্ট মোট ৯টি এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত কর্মীদের টিসিএস কর্তৃপক্ষ সাময়িকভাবে বরখাস্ত করেছে এবং তদন্তে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছে। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। বর্তমানে নিদা খান নামে এক অভিযুক্ত নারীর জামিনের আবেদন ঘিরে আদালতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
