সম্পর্ক বাঁচাতে চান? ঝগড়ার সময় ভুলেও সঙ্গীকে এই ৫টি কথা বলবেন না! – এবেলা

এবেলা ডেস্কঃ
সম্পর্কের তিক্ততা কমাতে ভুলেও ঝগড়ার সময় বলবেন না এই কথাগুলো!
দাম্পত্য জীবনে মতের অমিল বা ঝগড়া হওয়া অস্বাভাবিক কিছু নয়। কিন্তু ঝগড়ার উত্তেজনায় মানুষ অনেক সময় এমন কিছু কথা বলে ফেলেন, যা পরবর্তীতে সম্পর্কের গভীর ক্ষত তৈরি করে। সম্পর্ক বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীদের মতে, কিছু নির্দিষ্ট বিষয় বা বাক্য সম্পর্কের ভিত নাড়িয়ে দিতে পারে। তাই রাগের মাথায় হলেও জীবনসঙ্গীকে কোনোভাবেই ব্যক্তিগত আক্রমণ করা উচিত নয়।
যা এড়িয়ে চলাই শ্রেয়
ঝগড়ার সময় সঙ্গীকে কোনো বিষয়ের জন্য সরাসরি দোষারোপ করা বা অতীত টেনে আনা সম্পর্কের অস্বাস্থ্যকর দিকটিকে আরও বাড়িয়ে দেয়। বিশেষ করে জীবনসঙ্গীর পরিবারকে নিয়ে কটূকথা বলা বা অশালীন শব্দ ব্যবহার করা থেকে সবসময় বিরত থাকা প্রয়োজন। অনেক সময় রাগের মাথায় অনেকে সঙ্গীকে ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন, যা সম্পর্কের নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এছাড়া বর্তমান জীবনসঙ্গীর সামনে নিজের প্রাক্তন সঙ্গীর প্রসঙ্গ টেনে আনা কেবল আসাম্মানজনকই নয়, বরং তা সঙ্গীর মনে গভীর হীনম্মন্যতা ও ক্ষোভের জন্ম দেয়।
এই ধরনের আচরণের নেতিবাচক প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। অযৌক্তিক কথা বা ব্যক্তিগত আক্রমণ সম্পর্কের মানসিকভাবে দূরত্ব তৈরি করে এবং পারস্পরিক শ্রদ্ধা কমিয়ে দেয়। তাই মতভেদ নিরসনের ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণ করে গঠনমূলক আলোচনার চেষ্টা করাই উত্তম। ঝগড়ার মুহূর্তে সংযম বজায় রাখা কেবল সম্পর্কের স্থায়িত্বই বাড়ায় না, বরং ভুল বোঝাবুঝির দ্রুত অবসান ঘটাতেও সাহায্য করে।
