সহকর্মী নারীকে ‘আন্টি’ ডাকায় গুনতে হলো ২ লাখ টাকা!

সহকর্মী নারীকে ‘আন্টি’ ডাকায় গুনতে হলো ২ লাখ টাকা!

লন্ডনের একটি হাসপাতালে কর্মক্ষেত্রে বারবার ‘আন্টি’ বলে সম্বোধন করার দায়ে এক পুরুষ সহযোগীকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়েছে। ৬১ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত এক নারী স্বাস্থ্যকর্মীকে তার সহকর্মী বারবার নিষেধ করা সত্ত্বেও এ নামে ডেকে হেনস্তা করছিলেন। বিষয়টি গড়ালে ওয়াটফোর্ড এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল এক রায়ে জানায়, পেশাদার কর্মক্ষেত্রে কারো অনিচ্ছাসত্ত্বেও এমন সম্বোধন কেবল অভদ্রতা নয়, বরং আইনি অপরাধ। আদালত ভুক্তভোগী নারীর মানসিক অশান্তি ও আসাম্মানের বিষয়টি বিবেচনা করে লন্ডনের এনএইচএস (NHS) ট্রাস্টকে ১৪২৫ পাউন্ড বা প্রায় ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।

আদালতের শুনানিতে অভিযুক্ত নার্স দাবি করেছিলেন যে, ঘানার সংস্কৃতিতে বয়োজ্যেষ্ঠ নারীদের সম্মান জানাতে ‘আন্টি’ শব্দটি ব্যবহৃত হয়। তবে বিচারক জর্জ অ্যালিয়ট এই যুক্তি খারিজ করে দিয়ে জানান, সহকর্মীর বারবার আপত্তির পরেও তাকে এমন ঘরোয়া বা বয়স নির্দেশক শব্দে ডাকা সম্মান নয়, বরং এটি ‘বয়স ও লিঙ্গ বৈষম্য’ এবং মানসিকভাবে হেনস্তার শামিল। এই রায় পেশাদার পরিবেশে ব্যক্তিগত সম্বোধনের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ নজির স্থাপন করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *