সেনা নন, সশস্ত্র বাহিনীর আড়ালে কেন? বিজেপিকে ধুয়ে দিলেন রাহুল!

সেনা নন, সশস্ত্র বাহিনীর আড়ালে কেন? বিজেপিকে ধুয়ে দিলেন রাহুল!

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল ও ডিলিমিটেশন বিল নিয়ে আয়োজিত বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘বালাকোট, নোটবন্দি এবং অপারেশন সিঁদুরের জাদুকর’ বলে কটাক্ষ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিলটিকে বিজেপির ‘আতঙ্কিত প্রতিক্রিয়া’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন যে, নির্বাচনী মানচিত্র পরিবর্তন এবং প্রধানমন্ত্রীকে নারীপন্থী হিসেবে তুলে ধরতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাহুলের এই মন্তব্যের পর সংসদ উত্তাল হয়ে ওঠে এবং বিজেপি সাংসদরা তীব্র প্রতিবাদ জানান।

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সংসদীয় বিষয়কমন্ত্রী কিরেণ রিজিজু ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাহুলের কড়া নিন্দা করে অভিযোগ করেন যে, প্রধানমন্ত্রীকে ‘জাদুকর’ বলা এবং বালাকোটের মতো অপারেশন নিয়ে কটাক্ষ করে বিরোধী দলনেতা সশস্ত্র বাহিনীকে অপমান করেছেন। রাজনাথ সিং বিষয়টি সংসদীয় নথি থেকে মুছে ফেলার জন্য স্পিকার ওম বিড়লার কাছে অনুরোধ জানান। পাল্টা উত্তরে রাহুল গান্ধী দাবি করেন, বিজেপি রাজনৈতিক সমালোচনার মোকাবিলায় কৌশলগতভাবে সশস্ত্র বাহিনীর আড়ালে লুকানোর চেষ্টা করছে। এছাড়া ডিলিমিটেশন প্রক্রিয়ার সঙ্গে এই বিলকে যুক্ত করার মাধ্যমে ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ ও ভারসাম্য নষ্টের অপচেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *