হরমুজ প্রণালী খুলতেই বিশ্ববাজারে জ্বালানির দামে বড় ধস!

হরমুজ প্রণালী খুলতেই বিশ্ববাজারে জ্বালানির দামে বড় ধস!

মধ্যপ্রাচ্যে দীর্ঘকালীন উত্তেজনার অবসান ঘটিয়ে ৫০ দিন পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সমুদ্রপথ ‘হর্মুজ প্রণালী’ খুলে দিয়েছে ইরান। এই জলপথ উন্মুক্ত হওয়ার ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যাল প্রতি ১১৯ ডলার থেকে কমে ৯০ ডলারের নিচে নেমে এসেছে। ভারতের মোট তেল আমদানির প্রায় ৫০ শতাংশ এই পথ দিয়ে আসায়, প্রণালীটি খুলে যাওয়ায় দেশটির জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি অর্থনীতিতে স্বস্তি ফিরেছে।

ভারতের সক্রিয় কূটনৈতিক মধ্যস্থতায় আমেরিকা ও ইরানের মধ্যে সমঝোতার জেরে আটকা পড়া ১৫টি ভারতীয় বাণিজ্যিক জাহাজও মুক্ত হয়েছে। যদিও পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, তবুও ভারত সরকার জ্বালানি সরবরাহের ঝুঁকি কমাতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি, এই পথে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের ‘টোল ফি’ দাবির বিষয়ে ভারত কঠোর অবস্থান গ্রহণ করেছে। এই সংকট নিরসনের ফলে আপাতত অভ্যন্তরীণ বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *