হাঁটু জলের দুর্ভোগে ইতি? নিকাশি ফেরাতে রায়গঞ্জে ভাঙা হলো দোকানের সামনের কংক্রিট স্ল্যাব! – এবেলা

হাঁটু জলের দুর্ভোগে ইতি? নিকাশি ফেরাতে রায়গঞ্জে ভাঙা হলো দোকানের সামনের কংক্রিট স্ল্যাব! – এবেলা

এবেলা ডেস্কঃ

রায়গঞ্জ: অল্প বৃষ্টিতেই রায়গঞ্জের রাস্তায় জমা হাঁটু জল এবং শহরবাসীর চরম ভোগান্তি কমাতে অবশেষে ময়দানে নামল রায়গঞ্জ পুরসভা। বিশেষ করে শহরের বিদ্রোহী মোড় থেকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ যাওয়ার রাস্তাটি বর্ষা এলেই প্লাবিত হয়ে পড়ে। তদন্তে দেখা যায়, নিকাশি নালা অপরিষ্কার থাকা এবং ব্যবসায়ীদের তৈরি করা অনধিকার কংক্রিটের স্ল্যাবের কারণেই জল নিষ্কাশন আটকে যাচ্ছে।

এই সমস্যা মেটাতে শনিবার পুর কর্তৃপক্ষের তরফে কঠোর পদক্ষেপ নেওয়া হয়। নালা পরিষ্কার করার স্বার্থে বিভিন্ন দোকানের সামনে নিকাশি নালার ওপর তৈরি করা কংক্রিটের ঢালাই ভাঙার কাজ শুরু করেন পুরকর্মীরা। ঘটনাস্থলে নিজে উপস্থিত থেকে তদারকি করেন রায়গঞ্জ পুরসভার এগজ়িকিউটিভ অফিসার মদন মণ্ডল।

তিনি জানান, নালার ওপর স্থায়ী ঢালাই থাকায় দীর্ঘদিন ধরে আবর্জনা পরিষ্কার করা যাচ্ছিল না, যার জেরে জল জমে জলজট তৈরি হচ্ছিল। এই স্ল্যাবগুলি সরিয়ে ড্রেন পুরোপুরি পরিষ্কার করা সম্ভব হলে শহরের জলযন্ত্রণা অনেকটাই কমবে। পুরসভার এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরাও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *