৩০ সেকেন্ডে ৯ বার চটির আঘাত! শিশু কোলে মহিলাকে পৈশাচিক অত্যাচার, ভাইরাল সিসিটিভি – এবেলা

৩০ সেকেন্ডে ৯ বার চটির আঘাত! শিশু কোলে মহিলাকে পৈশাচিক অত্যাচার, ভাইরাল সিসিটিভি – এবেলা

এবেলা ডেস্কঃ

পাঞ্জাবের কাপুরথলার মাতা শ্রী ভদ্রকালী মন্দিরের বাইরে কোলে ছোট শিশু নিয়ে বসে থাকা এক মহিলাকে চটি ও লাথি মেরে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিকাশ শর্মা নামের স্থানীয় এক দোকানদার নিজের চটি খুলে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে অন্তত ৯ বার ওই মহিলার মুখে আঘাত করেন। উপস্থিত লোকজন তাঁকে আটকানোর চেষ্টা করলেও তিনি থামেননি।

পুলিশ সূত্রের খবর, মহিলার সাথে থাকা শিশুরা অভিযুক্তের মোটরবাইকের সুইচ নাড়াচাড়া করায় ঘটনার সূত্রপাত। তা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে এই হামলা চালান। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভ সৃষ্টি হলে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র অধীনে মামলা দায়ের করেছে। অভিযুক্ত বিকাশ শর্মাকে গ্রেপ্তারে অভিযান চলছে, এবং মন্দির কমিটিও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *