৩৯ লাখ টাকার সস্তা জিম সরঞ্জামের ফাঁদ, খাস কলকাতায় নামী ব্যবসায়ীকে বোকা বানিয়ে ছুমন্তর চার প্রতারক – এবেলা

৩৯ লাখ টাকার সস্তা জিম সরঞ্জামের ফাঁদ, খাস কলকাতায় নামী ব্যবসায়ীকে বোকা বানিয়ে ছুমন্তর চার প্রতারক – এবেলা

এবেলা ডেস্কঃ

সল্টলেকের বি এল ব্লকের বাসিন্দা জয়কৃষ সিংহানিয়া নিজ এলাকায় একটি আধুনিক জিম খোলার পরিকল্পনা করেছিলেন। সেই উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় সন্ধান পাওয়া একটি সংস্থার মাধ্যমে কম দামে বিদেশি ব্র্যান্ডের জিম সরঞ্জাম কেনার সিদ্ধান্ত নেন তিনি। ট্রেডমিলসহ মোট ৪০টি যন্ত্রাংশের জন্য প্রায় ৩৯ লক্ষ টাকার একটি ডিল চূড়ান্ত হয়। এরপর শিয়ালদহ চত্বরের এ জে সি বোস রোডের একটি হোটেলে ডেকে শিবম জয়সওয়াল, বিজয় জয়সওয়াল, জ্যোতি জয়সওয়াল ও সিদ্ধার্থ দত্ত নামের চার ব্যক্তি ওই ব্যবসায়ীর কাছ থেকে সম্পূর্ণ অর্ডারটি নেয়।

চুক্তি অনুযায়ী পাঁচ দফায় পুরো ৩৯ লক্ষ টাকা মিটিয়ে দেওয়ার পরেই অভিযুক্তরা ফোন ধরা বন্ধ করে দেয়। পরবর্তীতে পাওনা টাকা ফেরতের নামে ব্যবসায়ীকে একটি ভুয়ো ব্যাংক অ্যাকাউন্টের চেক দেওয়া হয়, যা ব্যাংকে জমা দিতেই বাউন্স করে। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে জয়কৃষ সিংহানিয়া মুচিপাড়া থানায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। লালবাজার সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *