৪ লক্ষ কোটি টাকা উধাও! কেন ভারতীয় শেয়ার বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা? – এবেলা

৪ লক্ষ কোটি টাকা উধাও! কেন ভারতীয় শেয়ার বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা? – এবেলা

এবেলা ডেস্কঃ

গত ১০ মাস ধরে লাগাতার পতনের মুখে পড়েছে ভারতীয় শেয়ার বাজার। চলতি বছরে এখনও পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীরা দেশীয় বাজার থেকে চার লক্ষ কোটি টাকারও বেশি তুলে নিয়েছেন। মার্কিন বাজার চাঙ্গা থাকলেও ভারতের এই বেহাল দশা বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। করের বোঝা, ফিউচার ও অপশন ট্রেডিংয়ের কড়াকড়ি এবং টাকার অবমূল্যায়নের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এই বেপরোয়া বিক্রি থামানোর জন্য কেন্দ্রের সুনির্দিষ্ট পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন লগ্নিকারীরা। দীর্ঘমেয়াদী মূলধনী লাভ বা এলটিসিজি-র ১২.৫ শতাংশ কর এবং ফিউচার ও অপশন লেনদেনের উপর বর্ধিত সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স বিদেশি ফান্ডগুলোর লাভের মার্জিন কমিয়ে দিচ্ছে। ফলে ভারতের বাজার আর আগের মতো আকর্ষণীয় মনে করছেন না তাঁরা। বাজারকে এই সংকট থেকে মুক্ত করতে সরকার দ্রুত বড় ধরনের কোনো নীতিগত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *