অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাই কোর্ট, কোন মামলায় স্বস্তি পেলেন সাংসদ?

অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাই কোর্ট, কোন মামলায় স্বস্তি পেলেন সাংসদ?

তিন থানায় দায়ের হওয়া মামলায় আপাতত স্বস্তি পেলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ জানিয়েছে, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অভিষেকের রক্ষাকবচের সময়সীমা বাড়ানো হয়েছে এবং এই সময়ে পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না। ‘সেবাশ্রয়’ প্রকল্পের অনিয়মের অভিযোগে ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর ও রবীন্দ্রনগর থানায় দায়ের হওয়া মামলাতেও এই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি ভবানীপুর, কালীতলা ও বিষ্ণুপুর থানার এফআইআর-এ গত ২৫ আগস্ট দেওয়া রক্ষাকবচের মেয়াদ ৩০ নভেম্বর শেষ হওয়ার আগেই তা বাড়ানো হল।

রক্ষাকবচ বহাল থাকলেও তদন্তে সহযোগিতা করতে হবে সাংসদকে এবং তদন্তকারী সংস্থা ডাকলে ৪৮ ঘণ্টা আগে জানিয়ে হাজিরা দিতে হবে বলে উচ্চ আদালত আগেই নির্দেশ দিয়েছিল। সহযোগিতা না করলে রাজ্য আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবে। এর আগে গত ২০ নভেম্বর ডিজে মামলায় অভিষেকের রক্ষাকবচের মেয়াদ ২৯ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে বিচার ব্যবস্থা প্রসঙ্গে মন্তব্যের জন্য তাঁকে তিরস্কার করেছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *